শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

রাজনীতি ডেক্স : নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।’

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীয় ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালে ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের শ্রদ্ধা জানানো, তাদের কবর জিয়ারত ও তাদের পারিবারিক কিছু দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য একটা মহল চক্রান্ত করে যাচ্ছে। ইতোমধ্যে ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলে সাবেক নেতাকে হত্যা করা হয়েছে।

আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আসামিদের গ্রেফতারের আহ্বান জানিয়েছি। দেশে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।’এর আগে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো।’

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit