রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার ও নগদ অর্থসহ ৬ আসামীকে গ্রেফতার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ Time View

ঝালকাঠি  প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার ও নগদ অর্থসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ। এদিকে এ সংবাদ সংগ্রহ করতে গেলে থানার মধ্যে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আসামীরা হুমকী দিয়েছে বলে জানা যায়।

বুধবার দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের  নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মোঃ হাসিব খান (২০) কে আটক করা হলে তাদের স্বীকারউক্তি অনুযায়ী ভান্ডারিয়া, চেচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫) পিতা মহেন্দ্র বালা, উত্তম কুমার হালদার (৩৫) পিতাঃ রমেশ চন্দ্র হালদার, গৌতম কর্মকার (৫৫) পিতাঃ মাখন লাল কর্মকার ও ফেরদৌস খান (২১) কে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি অংটি, ১টি নাক ফুল, ২ টি রুপার চেইন, ১ টি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য  গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ কাঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং (০৬) তারিখ ৬/১/২০২৬। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাসের রায়হান জানান, আটককৃতদেরকে আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit