মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নরসিংদীতে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৭ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে এক নলা বন্দুক ও দেশীয় ওয়ান শ্যুটার গানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে রায়পুরা সেনা ক্যাম্প আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে শুটার ইকবাল আকরাম (৩৫) এবং মৃত তোতা মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (৬৫)। রায়পুরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবু বকর সিদ্দীক, পিএসসি-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল এবং রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার নেতৃত্বে প্রশাসনের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াবপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়দাবাদ গ্রামের শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরাম ও মোঃ জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ২টি এক নলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শ্যুটার গান, ১টি রামদা, ২টি ডেগার, ৪টি ছুরি, ২টি চাপাতি, ৮টি কার্তুজ, ৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩টি দেশীয় বল্লম, ২২টি পটকা, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ১টি ছোট ব্যাগ, ২টি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি আইফোন, কাগজপত্রসহ একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। এছাড়া বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আজগর আলী অজুর বাড়িতে অভিযান চালিয়ে লাকী বেগমের বসতঘর থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুটার ইকবাল আকরামের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে মোঃ জালাল উদ্দিনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। মোঃ সালাহউদ্দিন আহমেদ 

 

 

কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit