রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া নতুন বছরে নতুন স্বপ্নের কথা জানালেন। বললেন, ওপারে সবসময় আলো থাকে, শুধু লেগে থাকতে হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটছেন প্রিয়াংকা চোপড়া।

হাঁটতে হাঁটতে বললেন, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি। ২০২৬-এ এসে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই তার কাছে বড় কাজ বলে জানান অভিনেত্রী। বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে তিনি বলেন, আমি নিজেকে বলেছিলাম— এই কাজটি আমি আরও ভালো করে করব। ওই দেখুন, ২০২৬-এ আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।

নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি সত্যি ফিরে দেখছিলাম। আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ— সব কিছুর দিকে ফিরে তাকালাম।  অভিনেত্রী বলেন, আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবতী। এত দ্রুত এতটা পথ দৌড়ানো এবং টিকে থাকার পর আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আমি আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি। এত সুন্দর একটা জীবন গড়ে তোলার জন্য আমি নিজের প্রতি বিনয়ী হতে চাই বলে জানান প্রিয়াংকা চোপড়া।

গোধূলিবেলায় এই ভিডিও রেকর্ড করছিলেন প্রিয়াংকা। ক্যামেরা প্যান করে সূর্যাস্ত দেখিয়ে তিনি বলেন, ওপারে সবসময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। অভিনেত্রী বলেন, তবে এখন আমি আমার বাড়ির দিকে পিছিয়ে যাচ্ছি। 

 

 

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit