রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা প্রদক্ষিণ করবেন। জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদ থেকে শুরু করে নানি তৈয়বা মজুমদার ও মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতিধন্য জনপদে এটিই হবে তার প্রথম সরাসরি গণসংযোগ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়; বরং গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য।

প্রথম দিন (১১ জানুয়ারি): ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বগুড়ায় রাত্রিযাপন। টাঙ্গাইলে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

দ্বিতীয় দিন (১২ জানুয়ারি): বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর। এদিন রংপুরে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর দিনাজপুরে নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন।

তৃতীয় দিন (১৩ জানুয়ারি): পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সাংগঠনিক বৈঠক ও মতবিনিময়।
চতুর্থ দিন (১৪ জানুয়ারি): রংপুর ও বগুড়ায় সমাপনী কর্মসূচিতে অংশ নিয়ে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা চেয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা একটি চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
বিএনপি জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখা হবে।

এ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া যেমন সারা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন, তারেক রহমানও সেই পথেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী এক-এগারোর কুশীলব ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit