শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বিসিবিকে যে প্রস্তাব দিতে পারে আইসিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘোষণায় ফুঁসে উঠেছে গোটা দেশ। শুধু ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের জনগণও কায়মনে চাচ্ছে, বাংলাদেশ যাতে কিছুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু বাংলাদেশের একজন ক্রিকেটার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরও হেয় করেছে। এ কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে খেলতে যাবে না। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলও সম্প্রচার নিষিদ্ধ।

বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের পরামর্শে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের জাতীয় দল ভারত যাবে না। 

এমন অবস্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, আইসিসি তিনটি প্রস্তাব দিতে পারে বিসিবিকে।

এক. বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং আইসিসির নিরাপত্তা কমিটি সে নিরাপত্তামূলক ব্যবস্থা সরেজমিনে পরখ করে তারপর বাংলাদেশ টিমকে ভারতে খেলতে যাওয়ার কথা বলবে।

দুই. বাংলাদেশের দাবি মেনে পুরো ফিকশ্চারে বদল এনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ চারটি শ্রীলঙ্কায় সরিয়ে নেব।

তিন. রাষ্ট্রীয় নিরাপত্তায়ও যদি বাংলাদেশ দল ভারতে খেলতে না চায়, তাহলে আইসিসি ওই ম্যাচগুলো ওয়াকওভার (বাংলাদেশের পয়েন্ট শূন্য ধরে) বলে গণ্য করতে পারে।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতে না খেলার যে জোর দাবি তোলা হয়েছে, সেটিই বহাল থাকার সম্ভাবনা বেশি। কেননা আইসিসি এ ব্যাপারে নমনীয় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো চলে যাবে শ্রীলঙ্কায়।

 

 

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit