শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকিতে যে প্রতিক্রিয়া জার্মানির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে অপহরণ করা হতে পারে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য ও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে দেশটি। বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল বলেন, “আপনারা যেমনটা অনুমান করতে পারেন, আমরা এসব বক্তব্য সম্পর্কে অবগত আছি এবং ফেডারেল সরকার এ ধরনের সব বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে।” 

তিনি জোর দিয়ে বলেন, চ্যান্সেলর সম্পূর্ণ নিরাপদ এবং পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রয়েছেন। রোববার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো বিদেশি নেতাদের বিরুদ্ধে অপহরণমূলক অভিযান কল্পনা করা যেতে পারে। এ ক্ষেত্রে তিনি সরাসরি ফ্রেডরিখ মের্ৎসের নাম উল্লেখ করেন। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি অনুযায়ী, মেদভেদেভ মার্জকে অপহরণের সম্ভাবনাকে এই ঘটনাপ্রবাহের আরেকটি দিক বলেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মের্ৎসের বিরুদ্ধে মামলা করা হলে তা কোনো ক্ষতির কারণ হবে না।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ আরও বলেন, জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে এবং নাগরিকরা (মের্ৎসের জন্য) অকারণে ভুগছেন।

শনিবার মার্কিন ডেল্টা ফোর্স কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে। এ সময় কারাকাসে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা উপস্থিত ছিল বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit