বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। তবে ঠিক কীভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আইনপ্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানান, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তার পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মূলত ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি। সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচারের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পুলিশকে সহায়তার জন্য ডাকে। গোয়েন্দা সংস্থাটি ওই সময় একজন ব্যক্তিকে ‘দৌড়ে যেতে’ দেখতে পায়। পরে তারা সাহায্যের জন্য ছুটে আসে।

তবে ঘটনার প্রকৃত কারণ এবং আটক ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit