সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

জন্মদিনে ভক্তদের জন্য বিমান টিকিট, সঙ্গে দামি উপহারের আয়োজন দীপিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ১৯৮৫ সালে আট ঘণ্টার শিফট দাবি ঘিরে বছরভর সিনেদুনিয়ায় বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। তবে ছাব্বিশ যে দীপিকা পাড়ুকোনের জন্য একেবারেই ‘তুরুপের তাস’, তা তার ঝুলিতে থাকা একের পর এক মেগাবাজেট সিনেমাই প্রমাণ করে দিচ্ছে।

শুধু বলিউড নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বর্তমানে ‘দাপুটে ও দামি’ অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন দীপিকা। তাই এবারের জন্মদিনটাও যে বিশেষ হবে, তা বলাই বাহুল্য। ৫ জানুয়ারি, সোমবার জীবনের চল্লিশে পা রাখলেন বলিউডের ‘মাস্তানি’। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তদের জন্য রীতিমতো রাজকীয় আয়োজন করলেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, নিজের খরচে বিমানের টিকিট কেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন অনুরাগীকে মুম্বাইতে উড়িয়ে আনেন দীপিকা। শুধু তা-ই নয়, বিমানবন্দর থেকে শুরু করে ভেন্যু পর্যন্ত তাঁদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়েছিল।
ভক্তদের অভ্যর্থনাতেও ছিল ব্যক্তিগত ছোঁয়া। প্রত্যেক অনুরাগীকে দীপিকা স্বাগত জানান নিজের হাতে লেখা চিঠি দিয়ে। এখানেই শেষ নয়—নিজের জন্মদিনে উল্টে ভক্তদের হাতেই তুলে দেন দামি ‘রিটার্ন গিফট’। সঙ্গে ছিল জমকালো জন্মদিনের ভোজ।
ইন্দো-ওয়েস্টার্ন থিমে সাজানো মেন্যুতে জায়গা পেয়েছিল রকমারি ককটেল থেকে শুরু করে দক্ষিণী, মোগলাই ও উত্তর ভারতীয় নানা সুস্বাদু পদ। অনুরাগীদের ঘিরে রেখেই কাটা হয় বিশাল ত্রিস্তরীয় চকোলেট কেক। বিশেষ আকর্ষণ ছিল কেকের সঙ্গে দীপিকার পোশাকের রঙের মিল—বার্গেন্ডি রঙের কেকের সঙ্গে মানানসই পোশাকে ধরা দেন নায়িকা।
দেদার আড্ডা, হাসি-ঠাট্টা আর খাওয়াদাওয়ায় জমে ওঠে দীপিকার ৪০তম জন্মদিনের উদ্‌যাপন। তবে চমক এখানেই শেষ নয়।
জানা গেছে, নির্ধারিত দিনের প্রায় আড়াই সপ্তাহ আগেই, ১৮ ডিসেম্বর অনুরাগীদের সঙ্গে জন্মদিনের প্রাক্‌-উদ্‌যাপন সেরে ফেলেছিলেন দীপিকা।
কারণ বড়দিন ও নববর্ষের ছুটিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ২৪ ডিসেম্বরই বিদেশে পাড়ি দেন অভিনেত্রী। তাই ব্যস্ততার মাঝেই ভক্তদের জন্য আলাদা করে সময় বের করে আগেভাগেই এই বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সেই রঙিন জন্মদিনের মুহূর্তগুলোই রবিবার রাতে দীপিকার ফ্যান পেজে ভাগ করে নেওয়া হয়েছে।
ভক্তদের প্রতি এমন ভালোবাসা আর আন্তরিকতায় আবারও প্রমাণ করলেন—দীপিকা পাড়ুকোন শুধু বড় তারকাই নন, হৃদয়েও সমান বড়।

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit