বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন নাইম শেখ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ নাঈম শেখ টুর্নামেন্ট যেটাই হোক না কেন ব্যাট হাতে নিজের ছাপ রাখতে কখনও পিছপা হন না। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে, তার কাছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব এসেছিল। বিপিএলের নিলামে কোটি টাকারও বেশি দামে দল পাওয়ার পর নাঈম শেখ আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার সুযোগ ছিল তার, তবে তিনি সেটি ফিরিয়ে দিয়েছেন। বিপিএলের ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নাঈম শেখ জানান, ‘অ্যাডাম রসিংটনের সঙ্গে কথা বলছিলাম, ওখানকার উইকেট কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল, তবে এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলল উইকেট প্রায় একই, নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস এখানে ধরে রাখবে ফর্ম। নেপালের লিগে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’

নাঈম শেখ এও ব্যাখ্যা করেছেন কেন এনপিএলকে বাদ দিয়ে এনসিএল বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘বিপিএল শেষে একরকম ডিল ছিল। যখন এনসিএল চারদিনের খেলা চলছে, হঠাৎ এসে প্রস্তাব এসেছে। ওখানেও তো টি-টোয়েন্টি ক্রিকেট ছিল, কিন্তু লেভেল ম্যাচ হয়নি। তাই আমি এনসিএল বেছে নিয়েছি। বোর্ডও বলেছে, তুমিই সিদ্ধান্ত নাও, সমস্যা নেই।’

 

 

 

কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit