শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ঝালকাঠির দুটি আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল ১৬ জনবৈধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ।

ঝালকাঠি-১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান। তিনি তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি। বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত। বিধি অনুযায়ী তার ফরমে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল ছিলো। বিএনপি সমর্থক আরেক স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজী। তার ফরমের একটি অংশেন মৃত ব্যক্তির নামে স্বাক্ষর রয়েছে। বাদ পরা গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন তার শিক্ষাগত সনদ নথিতে যুক্ত করেননি। 

এছাড়া বাদ পরেছেন বিএনপি নেতা সতন্ত্র প্রার্থী কর্নেল মোস্তাফিজুর রহমান। তার ফরমে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল এবং ঋণ পরিশোধ না করায় তথ্য তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। এবং দলের মনোনয়ন পত্রের মূল কপি নথিভুক্ত না করায় বাদ পরেছেন জাতীয় পার্টির প্রার্থী কামরুজ্জামান খান।

অন্য দিকে ঝালকাঠি-২ আসনে ঋণ পরিশোধ না করায় বাছাইতে বাদ পরেছে জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খান। এছাড়া ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী  মো. নুরুদ্দীন সরদার এবং আয়কর বকেয়া থাকার তথ্যের ভিত্তিতে সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে দু’টি আসনে যেই ১৬ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করা হয়েছে। তাদের মধ্যে ঝালকাঠি-১ আসনের প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি’র ডা. মাহামুদা মিতু, জাতীয় পার্টি -জেপির এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি -জেপির মাহিবুল ইসলাম মাহিম এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।

এছাড়া ঝালকাঠি-২ আসনে বৈধ প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন: বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের ডা. সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ -এবি পার্টির শেখ জামাল হোসেন, এনপিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির মাসুদ পারভেজ এবং গন অধিকার পরিষদের প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর।

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit