রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম মরক্কোর সঙ্গে ড্র : ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ব্রাজিল শিবিরে নেইমার-জ্বর, ভিনির কণ্ঠে আস্থার সুর অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। শনিবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন রয়েছেন।
এই সময়ে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৩১৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ( ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯২ জন। এর মধ্যে ৫৯ দশমিক নয় শতাংশ পুরুষ ও ৪০ দশমিক এক শতাংশ নারী।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক লাখ দু’ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। এর আগে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit