মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর বোচাগঞ্জ বিএনপির ইফতার মাহফিলে পিনাক চৌধুরী -এমপি নির্বাচনে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী ইরানি হামলার নিন্দা জানাল সৌদি-আমিরাত

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার অদূরের উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় তরিকুলের এক পা ভেঙে গেছে। সেই ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে জানাজায় অংশ নিতে এসেছেন তিনি। 

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে দেখা যায় তাকে। এ সময় তরিকুল বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।’ জানা গেছে, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায়। মির্জা ফখরুল তার প্রতিবেশী বলেও জানান তিনি।

তরিকুল আরও জানান, মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন- জানাজায় অংশ নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বের হন সাভারের বাসা থেকে। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান ১০টায়। এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান স্ক্র্যাচে ভর দিয়েই। তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তার সম্পর্কে।

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit