বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব চৌগাছার শোক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশের তিনবারের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ শোক জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ়চেতা ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল।

তারা আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে তার দৃঢ় অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বিবৃতি দাতারা হলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (দৈনিক আমার দেশ ও দৈনিক রানার) ও ড. আব্দুস শুকুর (দৈনিকযশোর), সাধারণ সম্পাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রহিম (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক প্রতিদিনের কথা), বাবুল আক্তার (দৈনিক মানবজমিন ও দৈনিক ¯পন্দন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (দৈনিক যায়যায়দিন), সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক (এফএনএস), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত (দৈনিক কালবেলা ও দৈনিক প্রজন্ম একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কামাল (মোহনা টিভি), সহ-দপ্তর সম্পাদক লাবলুর রহমান (দৈনিক অভয়নগর), প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফ (দৈনিক টেলিগ্রাম), সাহিত্য সম্পাদক আবু জাফর বিশ্বাস (দৈনিক জনতার ভোর), সহ-সাহিত্য সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল (দৈনিক জনবানী), ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান (দৈনিক আমার সংবাদ), সহ-ক্রীড়া সম্পাদক নাকিব খান (দৈনিক সংগ্রাম), ধর্ম সম্পাদক আব্দুল কাদের (দৈনিক বাংলার ভোর), পত্রিকা বিষয়ক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ), সহ-পত্রিকা বিষয়ক সম্পাদক এসএ সিয়াম (দৈনিক রানার), নির্বাহী সদস্য ফখরুল ইসলাম (সাপ্তাহিক সোনার বাংলা), আব্দুল আলীম (দৈনিক আমার সময়). জাহাঙ্গীর আলম, মাহামুদুর রহমান,আব্দুল কাদের, আব্দুল মালেক ও সদস্য জাহিদ হাসান (দৈনিক বাংলার ভোর)।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit