রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের অন্যতম এই শীর্ষ রাজনৈতিক নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই জামায়াত আমির তার শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।

সকাল ৭টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

জামায়াত আমির তার এই বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার শক্তি বা ‘সবরে জামিল’ দান করেন, সেই দোয়াও করেন তিনি।

বিএনপি নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit