বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৯ ডিসেম্বর) বেলেরিভ ওভালে মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান খরচায় ২ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এর মধ্যে ৯টি বলই ছিল ডট। তার দল হোবার্ট হারিকেনসও জিতেছে ৪ উইকেটে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি স্পিনারের এমন পারফরম্যান্স দেখে আর যা-ই হোক না কেন, অন্তত খারাপ লাগার কথা নয়। যেদিন উইকেট পাননি, সেদিন অবশ্য রানও দেন না রিশাদ। আবার যেদিন একটু রান দিয়ে ফেলেন, সেদিন উইকেট নিয়ে পুষিয়ে দেন। 

এই বিগ ব্যাশেই হোবার্ট হারিকেনসের হয়ে গুগলি ও একটু জোরের ওপর স্কিড করে ঢোকানো ডেলিভারিতে উইকেট পেয়েছেন রিশাদ। মূলত টি-টোয়েন্টিতেই বেশি কার্যকর বাংলাদেশের এই স্পিনার। তবে দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা যে রিশাদকে আরও পরিণত করে তুলছে, সেটা বুঝে নিতে পারেন আজ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হারিকেনসের ৪ উইকেটে জয়ের ম্যাচ থেকেও। 
 
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে আগে বোলিংয়ে নামে রিশাদের দল হারিকেনস। তার ওপর এই ফ্র্যাঞ্চাইজি দল এখন কেমন ভরসা করছে, সেটা ম্যাচের কিছু খণ্ডচিত্র থেকে বুঝে নেওয়া যায়। রেহান আহমেদ ও রিশাদ—এই দুজন লেগ স্পিনারকে খেলায় হারিকেনস। কিন্তু পাওয়ারপ্লের চার ওভার শেষে বলটা একটু নতুন থাকতে বল তুলে দেওয়া হয়েছে রিশাদের হাতে। সে ওভারে কোনো বাউন্ডারি হজম না করলেও ৮ রান দিয়ে শুরু করেন রিশাদ। 
 
নিজের দ্বিতীয় ওভারে ওভারের তৃতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করে মোহাম্মদ রিজওয়ানের সুইপে চার হজম করেন রিশাদ। পরের বলটির লেংথে বুদ্ধিমত্তার পরিচয় দেন এই বাংলাদেশি স্পিনার। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার থাকায় একটু জোরের ওপর অফ স্টাম্পের বাইরে ডেলিভারি করেন। রিশাদের সেই টোপটা গিলেও ফেললেন রিজওয়ান। রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রেহানের হাতে ধরা পড়েন রিজওয়ান। এই ওভারে ৬ রানে ১টি উইকেট নেন রিশাদ। 

মেলবোর্ন রেনেগেডসের ইনিংসে ৯ম ওভারে আবার বোলিং করতে আসেন রিশাদ। ওভারে প্রথম বলেই ছক্কা হজম করেন। রিশাদ এ ওভারে আরেকটি ছক্কা হজম করলেও শোধ নেন পরের বলেই। চতুর্থ বলটা একটু সামনে ফেলায় স্লগ সুইপে তাকে ছক্কা মারেন জেক-ফ্রেজার ম্যাগার্ক। পরের বলে ভুল শুধরে লেংথ রাখতে গিয়ে শর্ট করে ফেলেন। ম্যাগার্ক প্যাডল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। ১৪তম ওভারে রিশাদ খরচ করেন মাত্র ৫ রান। 
 
বিগ ব্যাশে হারিকেনসের হয়ে এ পর্যন্ত রিশাদ ও রেহান দুজনেই ৫টি করে ম্যাচ খেলেছেন। রিশাদ এ পর্যন্ত বোলিং করেছেন ১৮ ওভার, রেহান ১২ ওভার। রিশাদের উইকেটসংখ্যা ৮টি (ইকোনমি ৭.৭২), রেহানের ২টি (ইকোনমি ৭.১৬)। রিশাদ হারিকেনসে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমই জানিয়েছে, তার এই দলে যোগ দেওয়ায় অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের ভূমিকা আছে। পন্টিং তাকে নেওয়ার কথা বলেছিলেন। আর তার প্রতিদানটা বেশ ভালোভাবেই দিচ্ছেন রিশাদ। বিগ ব্যাশে ৫ ম্যাচ পরই স্পিনারদের মধ্যে রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। 

৪ ইনিংসে ৯টি করে উইকেট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে মেলবোর্ন স্টারসের দুই পেসার টম কুরান ও হারিস রউফ। সমান ইনিংসে ৮ উইকেট নিয়ে তিনে মেলবোর্ন স্টারসের আরেক পেসার পিটার সিডল। সিডনি সিক্সার্সের পেসার জেক এডওয়ার্ডসের শিকার ৪ ইনিংসে ৮ উইকেট। ৮ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন  রিশাদ। আর কোনো স্পিনার এখন পর্যন্ত তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit