বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)। প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আসুনগুলো হল- বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। 
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসের দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।এছাড়াও খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং ফেনী-৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এর পরের দিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit