শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চৌগাছায় তাহযীবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও নতুন ভবন উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View
এম এ রহিম  চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তাহযীবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে  পাকিস্তান  রোডে প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন  চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলাউদ্দীন।
মাদ্রাসা পরিচালনা পরিষদের  সদস্য  মাস্টার আজম আশরাফুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র  মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস। 
এছাড়াও  বক্তৃতা করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি মাষ্টার রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি ড. আব্দুস শুকুর প্রমুখ । উল্লেখ্য, এই মাদ্রাসায় আরবি, ফারসির পাশাপাশি বাংলা, ইংরেজী ও গনিতসহ সকল বিষয়ে পড়ানো হয়।

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit