বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সাবেক তারকা আল আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে ভিএআরে তা বাতিল করা হয়। তার আগেই ৪০তম গোল করে ফেলেন তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল করে যাচ্ছেন ৪০ বছর বয়সী রোনালদো। এক পঞ্জিকাবর্ষে এনিয়ে ১৪ বার ৪০ গোল করলেন তিনি।

আরেক মৌসুমে একই ধারা বজায় রাখলে এক হাজার গোল হতে আর বেশি দেরি নেই। ৯৫৬ গোল তার, দরকার আর ৪৪টি। বছরের শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে সেই দূরত্ব কিছুটা কমাতে পারেন রোনালদো।

এনিয়ে ১৪টি ভিন্ন বছরে ৪০ গোল করা রোনালদোর সেরা সময় ছিল ২০১৩ সালে। ওইবার ক্লাব ও দেশের হয়ে ৬৩ গোল করেছিলেন তিনি। এনিয়ে টানা তিন বছর ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন।

চলতি মৌসুমে ৯ লিগ ম্যাচে ১২ গোল করে রোনালদো বুঝিয়ে দিলেন, তার সাফল্যের ক্ষুধা এতটুকু কমেনি। আগামী ফেব্রুয়ারিতে ৪১তম জন্মদিন পালন করতে যাওয়া পর্তুগাল অধিনায়ক ম্যাচ শেষে বললেন, ‘সফলতার একটাই পথ- কঠোর পরিশ্রম।’

২০১০ সালে রোনালদো ৪৮ গোল করেছিলেন। তারপর ২০১১ সালে ৬০ গোল। পরের তিন বছরও ষাটের বেশি গোল করেন তিনি, যথাক্রমে ৬৩, ৬৯ ও ৬১। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে ৫৭, ৫৫ ও ৫৩ গোলে করেন রোনালদো। ২০১৮ সালে ৪৯, ২০২০ সালে ৪৪, ২০২১ সালে ৪৭ গোল। গত দুই বছরে তার গোল এসেছে ৫৪ ও ৪৩টি।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit