মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কড়া নিরাপত্তায় জন্মদিন উদ্‌যাপন সালমানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেক্স : ঊনষাট বসন্ত পেরিয়ে ৬০-এ পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানের জন্মদিন ঘিরে ছিল ব্যাপক আয়োজন ও কড়া নিরাপত্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে তাঁর কেক কাটার ভিডিও। এই বিশেষ দিনে আলোর সাজে সেজে উঠেছিল বান্দ্রা-ওরলি সি লিংক। রাতের আকাশে তারকা বাতির সাহায্যে ভেসে ওঠে সালমান খানের নাম, সঙ্গে লেখা— শুভ জন্মদিন সালমান খান।

এবার আর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, নিজের খামারবাড়িতে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেতা। গভীর রাত থেকেই সেখানে শুরু হয় তারকাদের আনাগোনা। একঝলক দেখলে বোঝার উপায় ছিল না যে তখন মধ্যরাত—তারকাদের উপস্থিতিতে যেন রাতের অন্ধকারও ম্লান হয়ে গিয়েছিল।

জন্মদিনের রাতে বরাবরের মতোই সাদামাটা লুকে ধরা দেন সালমান। একটি কালো টি-শার্ট ও নীল ডেনিম জিন্সে বার্থডে বয় ছিলেন স্বভাবসুলভ ছিমছাম সাজে। পরিবারের সঙ্গে কেক কাটার পর খামারবাড়ির বাইরে পাপারাজ্জিদের সঙ্গে সময় কাটান সালমান। সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে একসঙ্গে কেক কাটেন তিনি।

কেক কাটার পর প্রথমেই প্রিয় সাংবাদিক ও ঘনিষ্ঠ বান্ধবী ভারতী দূরে-কে কেক খাইয়ে দেন ভাইজান। এমনকি তাঁর কপালে চুম্বন দিয়ে বন্ধুত্বের মুহূর্তও ভাগ করে নেন। কাজের দিক থেকে সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যা প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি। এছাড়া তিনি আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বহুল আলোচিত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’।

 

 

 

কিউ্এনবি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit