শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন বরাদ্দের এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদসহ আরও সাতটি শরিক দল নিজ নিজ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এদিকে একই দিন দুপুর ১২টার দিকে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।
 
মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার, ঢাকা উত্তর মহানগর গণ অধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্যসচিব শাহ আলম শিকদার ও যুগ্ম সদস্যসচিব ছাদ্দাম মৃধা।
 
এছাড়া গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, সদস্যসচিব জাকির হোসেন, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়াসহ উপজেলা, জেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit