রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়াচ্ছেন আহমেদ শরীফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেক্স : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই চলচ্চিত্র অঙ্গনে বাড়তি উত্তেজনা। কে নেতৃত্ব দেবেন শিল্পীদের এই গুরুত্বপূর্ণ সংগঠন—তা ঘিরে বরাবরই আলোচনায় থাকেন প্রবীণ ও জনপ্রিয় তারকারা। সেই তালিকায় আবারও যুক্ত হলো ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফের নাম। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেতা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চান, এমন মানুষদের নিয়েই একটি শক্তিশালী ও কার্যকর প্যানেল গঠন করতে চাই। সংগঠনের স্বার্থই হবে আমাদের মূল লক্ষ্য।’ তবে এখনই সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে সহকর্মী শিল্পীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে আশা প্রকাশ করেন আহমেদ শরীফ।

 

 

 

কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit