নিউজ ডেক্স : অনেকেই কাছাকাছি গেছেন। তবে শোয়েব আখতারের রেকর্ড কেউই ভাঙতে পারেননি। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বলের সেই রেকর্ড তাসকিন আহমেদ ভাঙুক এমনটাই চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সম্প্রতি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এসে এমনটিই জানিয়েছেন শোয়েব।























