বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে কন্যা হত্যার বিচারের দাবীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বিয়ের দুই বছর যেতে না যেতেই মেয়েকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূর বাবা-মা ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আটোয়ারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দীন ও নারগিস আক্তার। সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রত্নাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২২ নভেম্বর রাতে আশঙ্কাজনক অবস্থায় রত্নাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

সকালে তারা ওই গৃহবধূর পরিবারকে জানায়,রতœা বিষপানে আত্মহত্যা করেছে। কিন্তু ওই গৃহবধূর পরিবারের লোকজন গিয়ে দেখে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এমনকি বিষের কোন আলামতও পাননি তারা। তাদের দাবী হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামী পক্ষ থেকে টাকার বিনিময়ে ময়না তদন্তের প্রতিবেদন বদলানো সহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দীন।

তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এখন তারা ময়না তদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছে। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। আমি আমার মেয়েকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংবাদ সম্মেলনে নিহত রতœার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit