মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ভারতে তারকাদের কোটি কোটি টাকার সম্পত্তি জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

বিনোদন ডেক্স : অবৈধ বেটিং (জুয়া) অ্যাপের বিজ্ঞাপনী প্রচার ও আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ ও বলিউডের বেশ কয়েকজন তারকার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ভারতের জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ‘১এক্সবেট’ (1xBet) নামক একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক কেলেঙ্কারির মামলায় শুক্রবার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখ রুপি এবং অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি রয়েছে।

তদন্ত ও ব্যাকগ্রাউন্ড দীর্ঘদিন ধরে চলা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। তদন্তকারী সংস্থার দাবি, এই তারকারা সংশ্লিষ্ট অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন, যা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে।

এর আগে একই মামলায় ভারতের আরও দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সাড়ে ১১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে রায়নার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার মিমি-অঙ্কুশসহ এই সাত তারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

 

 

 

কিউএনবি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit