রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

নিউজ ডেক্স : নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জান্নাতের প্রলোভন দেখানোর অভিযোগ অনেক দিন ধরেই উঠছে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে। দলটির একাধিক নেতা প্রায় একই লাইনে বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শোনা গেছে একটি সমাবেশে জামায়াতপন্থি আইনজীবি ব্যারিস্টার শাহরিয়ার কবির আবারও জান্নাতের প্রলোভন দেখিয়েছেন সাধারণ ভোটারদের। যদিও তিনি দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।

 

জামায়াত নেতাদের এসব বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর প্রতিবাদ করেছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। সেখানে কড়া প্রতিবাদ করেছেন বিষয়টির।

 

জামায়াত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি একটি সমাবেশে বলেছিলেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে।’

এর আগে জামায়াত নেতা শাহরিয়ার জামায়াতের মার্কার সঙ্গে ধর্মীয় বিষয় জড়িয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন। বলেছিলেন, ‘পৃথিবী কেন- আসমান জমিনে কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখে। হাশরের ময়দানে এই মিজান থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গল থাকবে না। তিনি বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক (আল্লাহর একটি গুণবাচক নাম) যদি মনে করেন ক্ষমতা যাবে জামায়াতে ইসলামীর হাতে- তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামায়াত।’

এর আগে জামায়াত নেতা কুতুবদিয়া ছমিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু মুসা, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ প্রমুখের বক্তব্যেও জান্নাতের টিকিট প্রসঙ্গ উঠে এসেছিল।

এসব দেখে মির্জা ফখরুলের কন্যা শামারুহ মির্জা মন্তব্য করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সঙ্গে থাকতে হবে। আল্লাহ মাফ করুক।’

 

 

কিউএনবি / মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit