বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ডিপজলের বিরুদ্ধে মারধর-এসিড নিক্ষেপের সত্যতা পায়নি সিআইডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেক্স : অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে করা মামলায় তদন্তে সত্যতা পাওয়া যায়নি। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছে। গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। এর আগে, গত ৮ জুলাই মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে ডিপজল ভক্ত মোছা. রাশিদা আক্তার বাদী হয়ে মামলা করেন।

একপর্যায়ে তিনি শান্ত হয়ে গাইবতলী পশুর হাট থেকে বের হয়ে যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ওইদিন রাত ৯টার দিকে বাদী তার যাত্রাবাড়ীস্থ বাসায় ফিরে কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। রাত ২টার সময় চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে তার স্বামী আব্দুল মজিদ ঘুম থেকে উঠে দেখেন, বাদীর সারা শরীরে ফোসকা পড়ে গেছে। পরের দিন দুপুর ৩টার দিকে আব্দুল মজিদ, প্রতিবেশী রুবি এবং মুক্তা আক্তার বাদীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগ থেকে পরদিন তাকে বার্ন ইউনিটে রেফার করা হয়। সেখানে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় হাসপাতালের ওয়ার্ডে বাংলা সিনেমার একটি গানের সঙ্গে তাল মিলিয়ে টিকটক ভিডিও প্রস্তুত করে তা ইন্টারনেটে আপলোড করেন। পরে বার্ন ইউনিটে চিকিৎসা শেষে ১১ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

 

 

কিউএনবি/ মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit