রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

নেত্রকোণায় মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধায় বিজয় দিবস পালিত

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিবসটির সূচনায় মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় নেত্রকোণা সাতপাই আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি এবং স্কাউটসের অংশগ্রহণে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বিজয় দিবস উপলক্ষে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনের শেষ ভাগে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মহান বিজয় দিবসের এসব কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit