মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম

এবারের আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার আফগানিস্তানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের নিলামে অবশ্য এত কম বয়সি ক্রিকেটার নেই। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে এবারের মিনি নিলাম। নিলাম তালিকায় মোট ৩৫০ জন ক্রিকেটার স্থান পেয়েছেন, এদের মধ্যে দেশি ক্রিকেটার ২৪০ জন,বিদেশি ১১০। নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন প্লেয়ার দল পাবেন, বিদেশির সংখ্যাটা ৩১।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এবারের নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের বয়স ১৮ বছর ৩১ দিন। তার নাম ওয়াহিদুল্লাহ জাদরান। ডানহাতি এই অফস্পিনার বোলিংয়ে তার দেশের কিংবদন্তি ক্রিকেটার রশিদ খানের মতোই কিপটে। এখন পর্যন্ত ১৯টি টি-২০ খেলে ওভারপ্রতি ৬.৭২ রান করে দিয়েছেন। উইকেট নিয়েছেন ২৮টি।

ওয়াহিদুল্লাহর এখনও জাতীয় দলে অভিষেক হয়নি। যুব দলের হয়ে আনঅফিসিয়াল ওয়ানডে খেলেছেন, ৬ ম্যাচে ২.৯৪ ইকোনমিতে শিকার ১২ উইকেট। আইএলটি২০’তে গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন ২ ম্যাচ।

পরের দুজনই ভারতের। সাহিল পরখের বয়স ১৮ বছর ১৯২ দিন, তার চেয়ে ১০ দিনের বড় আরএস অমব্রিশ। চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটারটি দক্ষিণ আফ্রিকার। বেয়ান্দা মাজোলা নিলামে উঠছেন ১৮ বছর ৩৪৪ দিন বয়সে। বিহাল মালহোত্রার বয়স ১৮ বছর ২৪৯ দিন।

 

 

কিউএনবি/খোরশেদ/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit