বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা ইসরায়েলের পণ্যে ব্রিটেনের নিষেধাজ্ঞা, বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান

মগবাজারে ভূমিকম্পে দেয়াল চাপায় আহত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার মীরের টেক এলাকায় ভূমিকম্পে দেয়াল ভেঙে চাপা পড়ে আহত রিকশাচালক আবু বক্কার সিদ্দিক মন্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত ২১ নভেম্বর হাতীরঝিল থানার মগবাজার মীরের টেক এলাকায় ভূমিকম্পের আহত হন তিনি।

তিনি রংপুর পীরগঞ্জের ছোট উজিরপুর গ্রামের আফজাল মন্ডলের ছেলে। তিনি রাজধানীর মীরের টেক এলাকায় রিকশার গ্যারেজে থাকতেন। 

আবু বক্কার সিদ্দিকের ছেলে তৌহিদুল ইসলাম জানান,  তার বাবা পেশায় রিকশাচালক। গত ২১ নভেম্বর সকালে মগবাজার মীরের টেক এলাকায় একটি টিন শেড হোটেলে তার বাবা নাস্তা খেতে যান। সেই সময়ে হঠাৎ ভূমিকম্পে সেখানকার নির্মাণাধীন একটি সাত তলা ভবনের ওপর থেকে দেয়াল ধসে ওই হোটেলের ওপর পরে। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন চিকিৎসাধীন থেকে রবিবার বেলা সাড়ে এগারোটায় তিনি মারা যান। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit