রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

খাঁচা থেকে কীভাবে বের হলো সিংহী, জানা গেল তদন্তে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সিংহীর খাঁচা থেকে বেরিয়ে পড়ার ঘটনায় দায়িত্বশীল এক কর্মচারীর গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে উঠে এসেছে, আবু বক্কর নামে ওই কর্মচারী সিংহীর খাঁচা লক করতে ভুলে গিয়েছিলেন।

ঘটনার দিন ৫ ডিসেম্বর ‘ডেইজি’ নামের সিংহী খাঁচা থেকে বেরিয়ে পড়লে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির নেতৃত্ব দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। অপর সদস্য ছিলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক।

তারা ১০ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেন। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম জানান, তিনি এখনও প্রতিবেদন হাতে পাননি, তবে প্রাথমিক তথ্য জানেন।

প্রাথমিকভাবে প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্কর সিংহীর খাঁচা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে একাধিক সুপারিশও করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা জোরদার করা, খাঁচার দরজা বন্ধ করার সময় অন্য একজন কর্মচারী তা পরীক্ষা করবে, জনবল বাড়ানো এবং কর্মচারীদের নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া অন্তর্ভুক্ত। পাশাপাশি বেশিরভাগ খাঁচা পুরোনো হওয়ায় সেগুলো সংস্কারের প্রয়োজন উল্লেখ করা হয়েছে।

৫ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে সিংহী ডেইজি খাঁচা থেকে বেরিয়ে পড়লে চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত দর্শনার্থীদের সরিয়ে দেওয়া হয়। কেউ হতাহত হয়নি।

প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে নিরাপদে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit