শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুরপাড়ে নির্মিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।

এরপর মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা ধারণ করে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit