সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

আসিফ মাহমুদকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদায়ী ক্রীড়া উপদেষ্টার অবদানের প্রশংসা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।’

আসিফের বিদায়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাকেও স্বাগত জানিয়েছে বিসিবি। সভাপতি বুলবুল বলেন, ‘ক্রীড়ার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ ও জনসম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে। তিনি দেশের ক্রীড়া অঙ্গনে আরও দৃঢ়তা ও দিকনির্দেশনা যোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।’

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৫,/দুপুর ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit