বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, আটোয়ারীর মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন। তিনি আরও বলেন, আমি আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার প্রয়োজন।

সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে। তিনি বলেন, সঠিকতথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূলনীতি- এটি বজায় রাখলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা আরও বাড়বে। নবাগত ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগি শক্তি। সবাই মিলে কাজ করলে আটোয়ারীকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আটায়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার,সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ হাফিজুল ইসলাম, আব্দুল মজিদ, জরিফ হোসেন চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit