শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

নলকূপের গর্তে আটকে থাকা শিশুটি উদ্ধারে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে প্রায় ১৯ ঘণ্টা পার হলেও উদ্ধার করা যায়নি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ হওয়ার আশা ফায়ার সার্ভিসের।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল দেখা যায় সড়ক খোঁড়া কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এই কাজ বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শুরু করে উদ্ধারকর্মীরা।

এর আগে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামিয়ে দেখার চেষ্টা করে। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। 

রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে যায় সাজিদ হোসেন নামের ২ বছর বয়সী এক শিশু। তার বাবা নাম রাকিবুল ইসলাম।

বুধবার দুপুরে খেলতে গিয়ে ৪০ ফুট গভীর ও ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তে পড়ে যায় সে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পর্যন্ত চেষ্টা চালালেও শক্তিশালী এক্সকেভেটর না পাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে মোহনপুর থেকে ছোট দুটি এবং গভীর রাতে একটি বড় এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করে উদ্ধারকর্মীরা। 

দুই বছর বয়সী শিশুটির মা রুনা খাতুন জানান, ওই মাঠে ধানগাছের খড় নিতে যাচ্ছিলাম দুই শিশুকে নিয়ে। এক শিশুকে কোল থেকে নামিয়ে দিই। সে আমার পিছনে পিছনে হাঁটছিল। পরে পিছনে তাকিয়ে দেখি ছেলে নেই। এরপর দেখি গর্ভের ভিতর থেকে মা মা করে ডাকছে।

কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, গ্রামের পাশের এ জমিটির মালিক কছির উদ্দিন নামের এক কৃষক। এক বছর আগে কছির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন। কিন্তু ৩৫ ফুট বোরিং করার পর সেখানে পানি পাননি। তাই নলকূপ বসানো হয়নি। তবে এক বছর ধরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তটি সেভাবেই পড়ে ছিল।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই দেরি হচ্ছে উদ্ধার অভিযান। 

এদিকে ফায়ার সার্ভিস জানায়, আরও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫, /সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit