মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কলমাকান্দায় বালতিতে পড়ে ১১ মাসের শিশুর মৃত্যু

শান্তা ইসলাম প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

শান্তা ইসলাম প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নে মেদিরকান্দা গ্রামে অবহেলার মুহূর্তে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। বালতির পানিতে পড়ে প্রাণ হারিয়েছে মাত্র ১১ মাস বয়সী শিশু নাদিয়া। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাদিয়া শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র কন্যা। পরিবার ও স্থানীয়রা জানায় , সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে শেষ রক্ষা হয়নি শিশুটির। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামীণ দরিদ্র পরিবারটির একমাত্র সন্তান হারানোর ব্যথা ছুঁয়ে গেছে স্থানীয় মানুষজনকে। তারা বলছেন-অবহেলার ক্ষুদ্রতম মুহূর্তও কখনো কখনো জীবন কেড়ে নেয়, তাই ঘরে ছোট শিশু থাকলে নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit