বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। হিমালয় থেকে আসা পাহাড়ি হিমেল হাওয়া আর রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। ভোরে ভারি যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়— বুধবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এ নিয়ে টানা ৫ দিন এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। গতকাল মঙ্গলবারও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এ ছাড়া সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৮৪ শতাংশ। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রভাব বরাবরই বেশি পঞ্চগড়ে। সন্ধ্যার পর বাড়ছে ঠাণ্ডা, বাড়ছে শীতের অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ছে চারদিকে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। 

তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনজীবন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit