মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

আরও ৬ মাস ভ্যাট থাকছে না মেট্রোরেলের টিকিটে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেলের টিকিট সংগ্রহের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি সুবিধা আরও ছয় মাসের জন্য বাড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বছরের জুন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। অর্থাৎ, ওই সময় পর্যন্ত মেট্রোর টিকিটের ক্ষেত্রে যাত্রীদের ভ্যাট গুনতে হবে না। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার। মঙ্গলবার (৯ জুন) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরে এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এখন এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করবে। এরই মধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে আছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক বছরের জন্য মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দেয় সরকার। যার মেয়াদ শেষ হচ্ছে চলতি ডিসেম্বরে।
ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন। তবে মেট্রোরেল চালুর পর শুরু থেকে এর তদারক সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এ সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।
গত ২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit