রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের শুরুতে সান্তোসে  ফেরার পর থেকে নেইমার চারবার চোটে পড়েছেন। এছাড়া শৃঙ্খলা ইস্যু তো ছিলই।  চোট আর এসব কারণ মিলিয়ে লিগের ৩৮ ম্যাচের ১৮টিই মিস করতে হয়েছে তাকে। তবুও নেইমার পরিস্থিতি বদলে দেন—দলকে অবনমন থেকে বাঁচান, সমালোচনাকে করতালিতে রূপান্তর করেন। সান্তোসকে অবনমন থেকে বাঁচানোর পর নেইমার জানিয়েছেন, এসব কঠোর সমালোচনা তাকে কীভাবে মানসিকভাবে কাবু করে দিয়েছিল।

দুই মাসের মতো সময় চোটে বাইরে থাকার পর গত ৯ নভেম্বর ফ্লামেঙ্গোর বিপক্ষে সান্তোসের হয়ে আবারও একাদশে ফিরেছিলেন নেইমার। তবে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি; পুরো ম্যাচে মাত্র দুটি অন-টার্গেট শট নিতে পেরেছিলেন এবং ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে তাকে বদলি করে নেওয়া হয়। এরপরই ৩৩ বছর বয়সী এই তারকা তীব্র সমালোচনার মুখে পড়েন, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে এবং তাকে সহায়তা নিতে বাধ্য করে।

ক্রুজেইরোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর নেইমার বলেন, ‘আমি স্বীকার করি, গত কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। ফ্লামেঙ্গোর ম্যাচের পর আমি প্রচুর সমালোচনার শিকার হই। আমার মনে হয়েছে, সমালোচনাগুলো একটু বেশি দূরেই চলে গিয়েছিল… জীবনে প্রথমবার আমাকে সাহায্য চাইতে হয়েছে। আমার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। নিজের শক্তি দিয়ে আর উঠতে পারছিলাম না। তখন আমার কোচ, সতীর্থ এবং পরিবার আমাকে ভীষণভাবে সাহায্য করেছে।’

মনস্তাত্ত্বিক লড়াই জয়ের পাশাপাশি নেইমার দলকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন। পুরোপুরি সুস্থ না হয়েও সান্তোসের শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছেন তিনি। সেই তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে সমালোচকদের চুপ করিয়ে দেন এবং নিজের ক্লাস আবারও প্রমাণ করেন।

পুরো মৌসুম জুড়ে লড়াই করে সান্তোস শুধু অবনমন এড়ায়নি, বরং নেইমারের শেষ দিকের দুর্দান্ত ফর্মের কারণে কোপা সুদামেরিকানার টিকিটও নিশ্চিত করেছে। মৌসুম শেষ হলেও নেইমারের মাথায় এখন অফসিজন পরিকল্পনা। খুব স্পষ্ট দু’টি লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।
জিইটিভিকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন বছরটা শেষ করছি। আমি একটু মাথা পরিষ্কার করতে চাই। প্রায় দশ দিন ফুটবল ভুলে থাকব… এরপর যে সার্জারিটা দরকার, তা করাব… তার আগে ছুটি দরকার, কারণ অপারেশনের পর আমাকে শতভাগ মনোযোগ দিতে হবে। কয়েক দিন শুধু মানসিকভাবে রিল্যাক্স করব, কারণ বছরটা খুব কঠিন গেছে, মাসটাও খুব কঠিন ছিল। এরপর পুরো মনোযোগ দেব শেষ মিশনে: বিশ্বকাপ।’

ইএসপিএনের আগের প্রতিবেদনের মতোই নেইমার নিশ্চিত করেছেন, শারীরিক অবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে বাঁ হাঁটুর অস্ত্রোপচারই তার অগ্রাধিকার। যদিও তিনি অপারেশনের নির্দিষ্ট বিবরণ প্রকাশ করেননি, ধারণা করা হচ্ছে তার মেনিসকাস সার্জারি হবে। এর মাধ্যমে তিনি ফিটনেস ফিরিয়ে এনে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে কার্লো আনচেলত্তির নজরে আবারও আসতে চান এবং দীর্ঘমেয়াদি ফিটনেস ধরে রাখার দিকে মনোযোগ দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit