বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই শ্লোগানে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবশেনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় এবং ফেস্টুনসহ বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম।

পরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরগুলো দুর্নীতি বিরোধী ব্যানার নিয়ে মানববন্ধন অনুষ্ঠানে যোগ দেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)(অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, কমিটির অন্যতম সদস্য মোছাঃ রুমি আক্তার চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ। সকল কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit