শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

আইজিপিকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : আইজিপি বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সড়ক অবরোধ করা হয়।

এ সময় ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়। অবরোধের কারণে শাহবাগে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার জানান,শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগ অবরোধ করেছি। তৎকালীন স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম উঠে আসার পর থেকে তার অপসারণ, গ্রেপ্তার ও বিচার দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে আসছে। একই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও জমা দিয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit