শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি রুখবো – সোনার বাংলা গড়বো, এই শ্লোগানটি যদি নিজেদের মধ্যে লানল করতে পারি তাহলেই নিজেদের মধ্য থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। সমাজের প্রতিটি ক্ষেত্রে সকলকে প্রতিবাদী হতে হবে। সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি রুখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit