শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

নিউজ ডেক্স : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বাণীতে নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথ দেখাতে বেগম রোকেয়া একসময় সমাজের কঠোর প্রতিবন্ধকতার মুখেও থেমে যাননি।

নারীর আত্মমর্যাদা রক্ষায় শিক্ষাই যে প্রধান হাতিয়ার- তিনি তা উপলব্ধি করেছিলেন নিজের জীবন থেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বেগম রোকেয়ার লেখনি সমাজের বৈষম্যকে কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। রক্ষণশীলদের বাধা সত্ত্বেও তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। তারেক রহমান বলেন, বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে ছিল নারীর প্রকৃত স্বাধীনতা। তার আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত করে। এসময় তিনি বেগম রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

 

 

কিউএনবি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit