মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

মেক্সিকোতে পুলিশ স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোআকান রাজ্যে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ছেন আরও তিনজন। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনে গাড়িটি বিস্ফোরিত হয়। ঘটনার তদন্তভার দপ্তরটি গ্রহণ করেছে।

রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, প্রাথমিকভাবে তিনজন নিহতের যে সংখ্যা জানানো হয়েছিল তা পরে বেড়ে পাঁচজন হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই স্থানীয় পুলিশ কর্মকর্তা। সূত্র: মেহের নিউজ

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit