শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

নতুন এক লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন জো রুট

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের অস্ট্রেলিয়া সফর জো রুটের অপেক্ষা ঘুচিয়ে দিয়েছে। ডাউন আন্ডারে তার কোনো সেঞ্চুরি ছিল না। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১৩৮ রানের দারুণ ইনিংস খেলে সেই আক্ষেপ দূর করেন তিনি। তবে সেই টেস্টেই এক লজ্জার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। পার্থের পর ব্রিসবেনেও হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এবারও টেস্ট জয়ের স্বাদ পাননি রুট। অস্ট্রেলিয়ায় ১৬টি টেস্ট খেলেও একবারও জিততে পারেননি তিনি। গতকাল ১৬তম হারের পর রুটের নামের পাশে যোগ হলো এক লজ্জার বিশ্বরেকর্ড। প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলে জয়হীন থাকার রেকর্ড এখন রুটের। ভারতের কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেললেন ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক।

কপিল পাকিস্তানে ১৫টি টেস্ট খেলেও কখনো জিততে পারেননি। তবে কপিলের রেকর্ডের অবস্থান ছিল অনেক ভালো। পাকিস্তানে তিনি হারেন মাত্র ৫ ম্যাচে, বাকি ১০ ম্যাচ হয় ড্র। সে তুলনায় রুটের পরিসংখ্যান বেশ বিবর্ণ। অস্ট্রেলিয়ায় তার খেলা ১৬ টেস্টে ইংল্যান্ড ড্র করেছে মাত্র ২ ম্যাচ, হেরেছে ১৪টিতে। নির্দিষ্ট প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারার বিশ্বরেকর্ডও এখন রুটকে ডাকছে। এই রেকর্ডে যৌথভাবে এগিয়ে আছেন জেমস অ্যান্ডারসন ও অ্যালিস্টার কুক। দুজনই অস্ট্রেলিয়ায় হেরেছেন ১৫টি টেস্টে। আর একটা টেস্টে হারলেই তাদের সেই বিশ্বরেকর্ডে ভাগ বসাবেন রুট।

 

 

কিউএনবি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit