মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সনাতন ধর্মাবলীরা। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে গীতা পাঠ শেষে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় সনাতন ধর্মাবলীরা সারিবদ্ধভাবে বসে শ্রী মৎ ভাগবত গীতা পাঠ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সম্মিলিতভাবে বিশেষ প্রার্থনা করেন। উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দির কমিটির সাধারন সম্পাদক রাজিব তালুকদার বলেন, আজকে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভগবান শ্রী কৃষ্ণের কাছে প্রার্থনা করেছি। বেগম জিয়া যেনো সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে।

দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। উনার সুস্থ্যতার জন্য আজকের এই বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। আমাদের নেত্রী যেনো সম্পূর্ণ রুপে সুস্থতা হয়ে যান এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন।

 

 

 

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit