বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

গৃহবধূকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫৫ Time View

নিউজ ডেক্স : রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানোর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভিকটিম নিজেই বাদী হয়ে এ মামলাটি করেন।মামলার আসামিরা হলেন- সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) ও পলাশ (৪২)।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর বিকাল ৩টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের সাহাপুর গ্রামের ওই গৃহবধূকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে জোরপূর্বক তুলে নেয় ওই তিন ব্যক্তি। ওইদিন আসামি সুমন অপর দুই আসামির সহযোগীতায় গৃহবধূকে একটি মাইক্রোবাসে রাজশাহীতে নিয়ে যায়। এরপর সুমন তাকে ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসযোগে রাজশাহী থেকে গাজিপুর জেলার শ্রীপুর লালমাটিয়া এলাকায় সুমনের আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে একটি কক্ষে সারাদিন আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ২৮ নভেম্বর তাকে রাজশাহীতে ফিরিয়ে এনে বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায় সুমন। 

ভুক্তভোগী অভিযোগে বলেছেন, ঘটনার পর আসামিপক্ষ বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। আসামি শফিকুলসহ অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। ঘটনার বিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit