সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

কর্মবিরতিতে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে– এ অভিযোগ তুলে আন্দোলন প্রত্যাহার করে অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি রয়েছে, তাই এমন সময় রোগীসেবা থমকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোগীসেবার স্বার্থে সবাইকে দায়িত্বে ফেরার অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতির কারণে সরকারি হাসপাতালগুলোতে জরুরি ও নিয়মিত সেবার গতি কমে গেছে। এরফলে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসংশ্লিষ্ট সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার করে দায়িত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি– দশম গ্রেড বাস্তবায়ন, ইতোমধ্যে অগ্রগতি পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক এবং তারা সক্রিয়ভাবে বিষয়টি এগিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দাবি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনা ‘ফলপ্রসূভাবে’ এগোলেও পরে তারা কর্মবিরতি অব্যাহত রাখায় মন্ত্রণালয় হতাশা প্রকাশ করে। মন্ত্রণালয়ের ভাষায়, রোগীদের জিম্মি করে আন্দোলন চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইতিবাচক সমাধান প্রক্রিয়া চলমান থাকায় আন্দোলনের যৌক্তিকতা আরও কমে যায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হলে তা জনস্বার্থের বিরুদ্ধে চলে যায়। তাই কর্মবিরতি না তুলে সেবা বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করলে সরকারের পক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit