শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‘ভারত সমর্থিত’ সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে সাত জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ওই ‘জঙ্গিরা ভারত সমর্থিত’ বলে দাবি করা হয়েছে। 

মঙ্গলবার সেনাদের মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান জেলায় দুইটি অভিযানে তাদের হত্যা করা হয়।

আইএপিআর দাবি করছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর হামলা ও বেসামরিক মানুষদের টার্গেট কিলিংয়ে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।  
ওই এলাকায় কোনো ভারত সমর্থিত জঙ্গি থাকলে তাদের নির্মূল করতে আরও অভিযান চালানো হচ্ছে।

তবে এ বিষয়ে, ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খাইবার পাখতুন খোয়ায় কয়েক বছর ধরে উগ্রপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনীর কনভয় ও চেকপোস্টগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।  

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। পাশাপাশি ভারত টিটিপিসহ জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সমর্থন দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগগুলো অস্বীকার করে এসেছে।

গত অক্টোবর মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। দুই দেশ ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে।

সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit