বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

নিউজ ডেক্স : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। এখনো তাকে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বুধবার (৩ ডিসেম্বর) চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বেগম খালেদা জিৃয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন আরও বলেন, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে বিনা চিকিৎসায় স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ এসেছে। পুরো জাতি আজ জিয়া পরিবারের পাশে আছে। আমরা সবাই চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে তিনি সুস্থ হয়ে ফিরে আসুন।

তিনি আরও উল্লেখ করেন, দেশবাসী দোয়া করছে তিনি যেন দেখে যেতে পারেন তার ছেলে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার যে রায় আদালত দিয়েছে, মৃত্যুদণ্ডের সেই রায় তিনি যেন দেখে যেতে পারেন। এদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দৃশ্যও তিনি যেন দেখে যান এটাই আমাদের প্রার্থনা। এ সময় উপস্থিত ছিলেন-নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। পরিশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। 

 

 

কিউএনবি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit